বরাকবঙ্গের দূর-শিক্ষাকেন্দ্রের এক-বছরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা শুরু হচ্ছে

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুলাই : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন-এর তত্ত্বাবধানে পরিচালিত দূর-শিক্ষাকেন্দ্রের এক-বছরকালীন বাংলা ভাষা ডিপ্লোমা (ডিসিবিএল) পাঠক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ সম্পর্কিত বিজ্ঞপ্তি আগামী ২ আগস্ট তারিখে https://barakbanga.in ওয়েবসাইটে প্রকাশিত হবে। ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনাবলী এবং পরবর্তী আপডেট জানতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ওয়েবসাইট https://barakbanga.in-এ নজর রাখার জন্য দূরশিক্ষা কেন্দ্র থেকে বলা হয়েছে। প্রসঙ্গত, ওই রেজিস্ট্রেশন সূত্রেই হবে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। কেবল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তির সুযোগ পাবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *