বরাক তরঙ্গ, ৫ জুলাই : বঙাইগাঁও জেলার চম্পাবতী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম সত্যজিৎ বর্মন (১৩)। জানা গেছে, স্নান করতে নেমে নদীর স্রোতে তলিয়ে যায় সত্যজিৎ। এরপর থেকে তার খোঁজে তল্লাশি শুরু করে এসডিআরএফ (SDRF)-এর দল।
অবশেষে ধুবড়ি জেলার রঙামাটি এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান অবস্থায় ছাত্রটির মৃতদেহ দেখতে পান। পরে এসডিআরএফের উদ্ধারকারী দল মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


