শিলচরের ১৮ নম্বর ওয়ার্ডে যুবশক্তি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা মেরামত, প্রশংসা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জুন :
শিলচর পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একাধিক গলিপথ স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছে যুবশক্তি ক্লাব। গত দুই মাস ধরে ক্লাবের সদস্যরা এলাকার বিভিন্ন রাস্তায় মাটি ও পাথর ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন।

সংস্কার করা গলিগুলির মধ্যে রয়েছে যামিনী লেন, শিববাড়ি লেন, মহাদেব লেন, শ্রীশ্রী মহাপ্রভু লেন, গোবিন্দ লেন, শ্মশান কালী মন্দির লেন, নিউ মহাদেব লেন, রাধাকৃষ্ণ লেন এবং রানী রাসমণি লেন। প্রায় ৫০ থেকে ১০০ মিটার দীর্ঘ এসব গলিপথের সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে।

যুবশক্তি ক্লাবের সম্পাদক জিৎ দাস জানান, এলাকাটি শিলচর শহরের অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থার কোনও স্থায়ী সমাধান হয়নি। ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হওয়ার পরও সমস্যা অব্যাহত থাকায় এবং স্থানীয় বাসিন্দাদের অনুরোধে ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা মেরামতের কাজ হাতে নেন।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার বাসিন্দারা যুবশক্তি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় ক্লাবের সভাপতি গোবিন্দ দাসসহ রিতেশ দাস, প্রসেনজিৎ দাস, নিরোৎপল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস ও জয়ন্ত দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *