লঙ্গাই চান্দখানি সড়কে ভারি যান বাহন চলাচলে নিষেধাজ্ঞা

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জুন :
শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে লঙ্গাই থেকে চান্দখানি সড়কে সর্বাধিক ১০ টন ক্ষমতা সম্পন্ন ভারি যান বাহন চলাচল পুণরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে কাটাখালে অবস্থিত লঙ্গাই নদীর উপর নব নির্মিত সেতুর অ্যাপ্রোচ বিগত কিছু দিনের অবিরাম বৃষ্টি জন্য চালু করা সম্ভব না হওয়ায় এবং যেকোনও দুর্ঘটনা প্রতিহত করতে পুণরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকছে।

এতে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ট্রান্সপোর্ট অপারেটর, ঠিকাদার ও বলবৎকারী সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। এতে সেতুর দুইপাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত সাইনেজ অতি শীঘ্রই লাগানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *