বরাক তরঙ্গ, ১৯ জুন : কাটিগড়া বিধানসভা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে মাঠে নেমে কৃষিকাজে অংশ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ধানক্ষেতে সরাসরি কাজ করে তিনি কৃষির গুরুত্ব এবং কৃষকদের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় বিধায়ক বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই খাদ্য উৎপাদন সম্ভব হয়। তাই কৃষকদের সমস্যার কথা জানতে এবং তাঁদের মনোবল বাড়াতে তিনি মাঠে এসে কৃষিকাজে অংশগ্রহণ করেছেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ কৃষকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ আরও দৃঢ় করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিধায়ক আশ্বাস দেন যে কৃষকদের স্বার্থরক্ষায় এবং কৃষি খাতের উন্নয়নে তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন।



