অসম সফরে জলশক্তি মন্ত্রী পাটিল, গুয়াহাটি বিমানবন্দরে অভ্যর্থনা কৃষ্ণেন্দু পালের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : অসম সফরে এসে উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। বৃহস্পতিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সম্ভাষণের মাধ্যমে স্বাগত জানান অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য অঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এসময় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃত্বের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় মন্ত্রীর অসম সফরের আনুষ্ঠানিক সূচনা হয়।

কৃষ্ণেন্দু পাল বলেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের অসম সফর রাজ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলসম্পদ সংরক্ষণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলির বাস্তবায়নে এই সফর নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীি দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিশেষ করে জলশক্তি মন্ত্রক দেশের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, জলসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘জল জীবন মিশন’-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *