হায়দরাবাদে সড়ক দুর্ঘটনায় কাছাড়ের যুবকের মর্মান্তিক মৃত্যু

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুন : তেলেঙ্গানার হায়দরাবাদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাছাড় জেলার আরকাটিপুর এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সাহাব উদ্দিন লস্কর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কর্মসূত্রে হায়দরাবাদের হাইটেক সিটি এলাকায় বসবাস করছিলেন। শনিবার রাতে তিনি বাইক নিয়ে বাইরে বের হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন।
দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে, সাহাব উদ্দিন লস্করের অকাল মৃত্যুর খবরে তাঁর পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আরকাটিপুর এলাকাজুড়েও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *