বরাক তরঙ্গ, ৭ জুন : রাজ্যে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে লোয়ার প্রাইমারি (LP) ও আপার প্রাইমারি (UP) স্তরের টেট পরীক্ষা (TET)। আগামী ২৮ জুন এই বিশেষ TET পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ জানুয়ারি এই বিশেষ TET-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী ১২ জুন থেকে নির্ধারিত পোর্টালের মাধ্যমে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এই বিশেষ TET মূলত বড়ো, গারো, মণিপুরি এবং মার মাধ্যমের শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রার্থীদের সময়মতো প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নির্ধারিত পোর্টালে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



