বরাক তরঙ্গ, ৭ জুন : শহরের রাঙ্গিরখাড়িতে জুয়ার আসরে অভিযান চালালো পুলিশ। শুক্রবার রাতের এই অভিযানে ধরা পড়েছে ১১ জন। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৬৫ হাজার টাকা। গ্রেফতার করা হয়েছে পাবলিক স্কুল রোডের রূপক ঘোষ (৪৪), শিবকলোনির মিন্টু সূত্রধর (৩৯) ও রূপক সাহা (৩৮), কনকপুর প্রথম খণ্ড বিবেকানন্দ লেনের বিজয় রায় (২৬), মেহেরপুর পুষ্পবিহার লেনের দুলন সরকার (৪৫) ও সঞ্জয় নমশূদ্র (৩৮), কনকপুর দ্বিতীয় খণ্ডের সুরজিৎ পাল (৪১), সুভাষনগরের মিন্টু দেব (৩৩), রাঙ্গিরখাড়ির গোবিন্দ কংসবণিক (৩০), শরৎপল্লী লেন নম্বর ১-র মুকুন্দ চক্রবর্তী (৫২) এবং মেহেরপুর শিবালিক পার্কের অরূপ দাস ওরফে অভি (২৭) এই ১১ জনকে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাঙ্গিরখাড়ি মোড়ে একটি বন্ধ দোকানের ভেতর চলছিল জুয়ার আসর। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়।



