ইটখলা অ্যাথলেটিক ক্লাবের বর্ধিত ভবন কক্ষের উদ্বোধন____
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুন : শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল শিলচর ইটখলা অ্যাথলেটিক ক্লাব ভবনের সম্প্রসারিত কক্ষ। উন্মোচন করেন ক্লাব ভবনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা অসম কাবাডি সংস্থার সভাপতি ভুবনেশ্বর কলিতা। কলিতার রাজ্যসভা তহবিল থেকে এই ভবনের জন্য ১০ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়। বক্তব্যে ভুবনেশ্বর কলিতা বলেন, খেলাধুলা সুস্থ মানুষের অপরিহার্য অঙ্গ। তিনি বলেন ১৯৬৭ সালে ইটখলা অ্যাথলেটিক্স প্রতিষ্ঠা পাওয়ার পর কখনো পিছে ফিরে থাকায়নি। এগিয়ে চলছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে। যেহেতু, ক্লাব এ পর্যন্ত রাজ্য তথা জাতীয় স্তরের খেলোয়াড় উপহার দিয়েছে। তিনি বলেন, আগামীতে ভারত অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ লাভ করলে কাবাডি খেলাকে অলিম্পিকে অন্তভূর্ক্ত করার হতে পারে। তিনি সাম্প্রতিক কমনওয়েলথ গেমসে ভারতের প্রদর্শনে খুশি ব্যক্ত করেন। বক্তব্যের পরে সম্প্রসারিত কক্ষের ভেতরে থাকা ফলকের উন্মোচন করেন প্রাক্তন সাংসদ কলিতা।
অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাছাড় বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দীলিপ পাল, জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য মুলচাঁদ বৈদ সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবকে বর্তমান পর্যায়ে দাঁড় করানোর জন্য প্রাক্তন সচিব তথা বর্তমান ক্লাবের অন্যতম কর্মকর্তা তথা জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিংহের ভুয়সী প্রসংসা করেন।

অনুষ্ঠানে বিজয়েন্দ্র প্রসাদ জানান, ইটখলা অ্যাথলেটিক্স ক্লাবের ৮ বিঘার উর্ধ্ব পরিমাপের একটি নিজস্ব খেলার মাঠ রয়েছে। অবশ্য মাঠটি পেতে অনেক আইনি কাঠখড় পোড়াতে হয়েছে। মাঠটির উন্নয়নের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অজিত সিংহ ২০ লক্ষ টাকা, এরপর অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপকুমার পাল আরও ২০ লক্ষ টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে ছিলেন শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস, প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের সভাপতি প্রণয় বণিক, বিজেপির মিডিয়া সেল ইনচার্জ দীপন দেওয়ানজি প্রমুখ। অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতেই আয়োজক ক্লাবের তরফে ভুবনেশ্বর কলিতাকে উত্তরীয় ও বিশেষ উপহার দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়া ইটখলা দুর্গা মণ্ডপ ডেভেলপমেন্ট কমিটি ও সেবা সংস্থার পক্ষে পৃথকভাবে সাংসদ কলিতাকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পঙ্কজ সিংহ, উদয় সিংহ, নিরঞ্জন দাস, বাবু সিংহ সহ ক্লাবের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাফিজুর রহমান লস্কর (ইকবাল) ও মুলচাঁদ বৈদ ক্লাবের জন্য এ সি প্রদানের ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ক্লাবের সভাপতি রতন সিংহ। শেষে ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন বিজয়েন্দ্র প্রসাদ সিংহ। অনুষ্ঠান সঞ্চালনায়ও ছিলেন তিনি।



