খোঁজের ফুটবল খেতাব অর্জন স্বাধীনবাজারের

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ জুন : শিলচর খোঁজের পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে খেতাব জয় করল স্বাধীনবাজার এফসি। শনিবার সোনাই এনজিএইচএস স্কুল মাঠে বেঙ্গল টাইগার বাগপুরকে ২–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল স্বাধীন বাজার এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ্ব থেকে যায় গোল শূন্য। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে শিবা দুষাধের গোলে এগিয়ে যায় স্বাধীনবাজার এফসি। এরপর ৫৭ মিনিটে মার্লো মার দলের হয়ে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। খেলা শেষে স্বাধীনবাজার এফসির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন খোঁজ এনজিওর সভাপতি ডা. এম মাসুম, ডিএসএ শিলচরের প্রাক্তন সভাপতি বাবুল হোড় টাউন ক্লাব শিলচরের সহ-সভাপতি সুজন দত্ত এবং অবসরপ্রাপ্ত জেলা ক্রীড়া আধিকারিক বদর উদ্দিন মজুমদার, পরিতোষচন্দ্র দত্ত।

রানার্স দল।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক পুরস্কার পেয়েছেন আহমাদুল আলম (স্বাধীন বাজার এফসি), সর্বোচ্চ গোলদাতা পুরস্কার কিরণ রণবীর সিং (সোনাই টাউন ১১), সেরা ডিফেন্ডার পুরস্কার তাহির আহমেদ (স্বাধীন বাজার এফসি) ও সম্ভাবনাময় খেলোয়াড় পুরস্কার পান গুলাম মোস্তফা (ইছারপার)। চ্যাম্পিয়ান দল স্বাধীনবাজার এফসি-কে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা ও  রানার্স দলকে ট্রফি সহ নগদ ৫ হাজার টাকা দেওয়া হয়।

সজল লস্কর ঘোষণা করেছেন আগামী শনিবার সোনাই অঞ্চলের সহযোগিতা করা রেফারিদের সংবর্ধনা দেওয়া হবে ১২ জন রেফারি। বিশেষভাবে সম্মান প্রদান করা হবে বদর উদ্দিন মজুমদার ও জলিল আহমেদকে। এ দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সুরজিৎ সোম, নিলোৎপল ধরচৌধুরী, জমির উদ্দিন, নিলয় পাল, কামাল লস্কর, তাহেরা লস্কর, রেজওয়ান খান প্রমুখ। গোটা টুর্নামেন্ট পরিচালনা করে সোনাই ফুটবল অ্যাকাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *