পাথারকান্দিতে ‘মব লিঞ্চিং’, গ্রেফতার আরও দুই

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ জুন : গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পাথারকান্দি। চলছে প্রতিবাদ কর্মসূচি। এই অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মাঠে নেমেছেন। ঘটনার তিনদিন পর জনতা সরব হলে একের পর এক অভিযুক্তকে আটক করছে পুলিশ। শুক্রবার  দুদুমণি সিনহা ও ভাস্কর সিনহা নামে দুই অভিযুক্তকে আটক করার পর রাতে আরও দু’জনকে আটক করে পুলিশ। দু’জন হল মন্থোন সিনহাও ভাস্কর সিনহা।

এদিকে, শনিবার আন্দোলনস্থলে সমজেলা পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, ঘটনার তদন্তে ইতোমধ্যে চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *