পাথারকান্দির নাবালক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এসইউসিআই-রনিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : পাথারকান্দি অঞ্চলের একটি গ্রামে দুই নাবালকের উপর সংঘটিত নির্মম হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ গরুর সন্ধান করতে গিয়ে কোনও প্রকার প্রমাণ ছাড়াই দুই নাবালককে চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের উপর অমানবিক ও প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনাকে দলটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্যাতনের শিকার দুই নাবালক আমির উদ্দিন ও ইসলাম উদ্দিন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসইউসিআই (কমিউনিস্ট) এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে।

একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, নাবালকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *