শনিবার সোনাইয়ে খোঁজের ফুটবল ফাইনাল

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ জুন : পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শনিবার। সোনাই এনজিএইচএস স্কুল মাঠে খোঁজ শিলচর আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়। ফাইনালে মুখোমুখি হবে স্বাধীনবাজার এফসি ও বেঙ্গল টাইগার বাগপুর। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছে সোনাই ফুটবল অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *