মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে মৃত্যু পুলিশ কমান্ডোর, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : মণিপুরের থৌবল জেলায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় এক পুলিশকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার রাত প্রায় ৮টা নাগাদ থৌবল জেলার মইজিং মীনা বাজার থোংখং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায় পুলিশের একটি কমান্ডো দল। অভিযানের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পুলিশকর্মীর নাম খোইরোম সুরেশ। তিনি থৌবল কমান্ডো ইউনিটে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছুরি দিয়ে সুরেশকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত থৌবল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, গতকাল সন্ধ্যায় সংঘটিত এই হামলার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আজ সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *