সামাজিক মাধ্যমে জুবের আনামের বিকৃত ছবি পোস্ট, আটক কংগ্রেস কর্মী আবেদ

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : সামাজিক মাধ্যমে বিধায়ক জুবের আনাম মজুমদারের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে এক কংগ্রেস কর্মীকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ।

জানা গেছে, শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবেদ বড়ভূইয়া নামে ওই কংগ্রেস কর্মীকে আটক করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অভিযোগ অনুযায়ী, গত শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের কয়েকজন সদস্য আমিনুল হক লস্করের বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার ঘটনার পর আবেদ বরভূইয়া ফেসবুকে বিধায়ক জুবের আনামের একটি বিকৃত ছবি পোস্ট করেন। ঘটনার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে হাইলাকান্দি সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *