বরাক তরঙ্গ, ২ জুন : গুয়াহাটি মহানগরী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে চার স্কুলছাত্রী। নিখোঁজ ছাত্রীরা হলেন রুমি বরুয়া, নিরুপায় রায়, আয়ুশ্রী সিং এবং জিলমিল দৈমারি।
জানা গেছে, বনগাঁও এলাকার এই চার ছাত্রী ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের আর কোনও খোঁজ মিলছে না।
ঘটনার পর থেকে পরিবারগুলির মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রীরা নিখোঁজ হওয়ার অভিযোগে তাদের পরিবারের সদস্যরা গুয়াহাটির বশিষ্ঠ থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।



