বদরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুন : বদরপুরের এক যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ শীল। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তার বাবা বিমল শীলের সঙ্গে বদরপুরের পরিচিত ‘সেলুন’-এ গিয়েছিলেন বিশ্বজিৎ। সেলুনে কিছুক্ষণ অবস্থানের পর হঠাৎ করেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও বিশ্বজিৎয়ের কোনো হদিস মেলেনি। অবশেষে আজ বদরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি (এজাহার) দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ যুবকের পরিবার সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন কেউ যদি বিশ্বজিৎ শীলকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনও তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *