মনোবাঞ্ছা পূরণে বরমবাবার মন্দিরে কচ্ছপ অবমুক্ত, কিশোর সমর্থকদের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মে : বড়খলার বিধায়ক কিশোর নাথের রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বরমবাবার মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের। দলীয় কার্যকর্তা ও কিশোর নাথ ফ্যানস ক্লাবের সদস্যরা তাঁদের মনোবাঞ্ছা পূরণ হওয়ায় মন্দিরের পুকুরে একটি কচ্ছপ অবমুক্ত করেন।

জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের আগে তাঁরা বরমবাবার কাছে প্রার্থনা করেছিলেন যাতে কিশোর নাথ দলীয় টিকিট লাভ করেন এবং জনগণের সমর্থনে নির্বাচনে জয়ী হয়ে মানুষের সেবার সুযোগ পান। পরবর্তীতে সেই প্রার্থনা পূরণ হওয়ায় কৃতজ্ঞতা স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে মন্দির প্রাঙ্গণে ভক্ত ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিতদের মধ্যে ছিল উৎসাহ, আনন্দ এবং আবেগঘন পরিবেশ। অনেকেই এটিকে শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং বিশ্বাস ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, এর আগেও বররামপুর এলাকার দলীয় কার্যকর্তারা তাঁদের মনোস্কামনা পূরণ হওয়ার পর মা কাঁচাকান্তি মন্দিরের পুকুরে কচ্ছপ অবমুক্ত করেছিলেন। তাঁদের মতে, দেবদেবীর আশীর্বাদ এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনই কিশোর নাথকে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার শক্তি জুগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *