কংগ্রেস নেতা অজয় গগৈ আটক

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : শিবসাগরের কংগ্রেস নেতা অজয় গগৈকে আটক করেছে পুলিশ। চরাইদেউ জেলার কাকতিবাড়ি পুলিশ তাঁকে আটক করে। উল্লেখ্য, ডিমৌ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী ছিলেন অজয় গগৈ।

জানা গেছে, চরাইদেউ জেলার বিশ্রামপুর এলাকার এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে এই নেতার। কিছুদিন আগে চরম পদক্ষেপ নিয়েছিলেন ব্যবসায়ী অভনী বরুয়া। মৃত্যুর আগে রেখে যাওয়া সুইসাইড নোটে অজয় গগৈয়ের নাম উল্লেখ করেছিলেন তিনি। পাশাপাশি খোকামৰা এলাকার বিনন্দ বড়া নামের আরও এক ব্যক্তির নামও সেখানে লেখা ছিল। মৃত ব্যবসায়ীর সুইসাইড নোটে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, আটক হওয়ার পর অজয় গগৈকে সোনারি থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *