অসম সরকারের নতুন মন্ত্রিসভার চার মন্ত্রীকে দপ্তর বণ্টন

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : অসম সরকারের নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন মন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অজন্তা নেওগকে পর্যটন বিভাগের পাশাপাশি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। অতুল বরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, আবগারি, অসম চুক্তি বাস্তবায়ন এবং সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এদিকে, রামেশ্বর তেলিকে শ্রম কল্যাণ, রূপান্তর ও উন্নয়ন, পাশাপাশি চা জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, চরণ বড়োকে পরিবহণ এবং বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *