কেরলমের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কংগ্রেসের

Spread the news

১৪ মে : জল্পনার অবসান। কেরলমের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তাঁর নাম ঘোষণা করল কংগ্রেস। ভিডি সতীশন (VD Satheesan)-র নাম ঘোষণা করা হল কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। ১০ দিনের ম্যারাথন বৈঠক ও আলোচনার পর আজ সতীশনের নাম স্থির করা হয়।

এবারের কেরলম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্ট। কংগ্রেস থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে, তা নিশ্চিত ছিল, কিন্তু কে হবেন, তা নিয়েই যাবতীয় সংশয় ছিল। কর্নাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসের অন্দরে যে টানাপোড়েন চলছে বিগত কয়েক বছর ধরে, তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য অনেক ভাবনাচিন্তা করেই মুখ্যমন্ত্রী বাছাই করা হল কেরলমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *