নিয়াইরগ্রামে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : বরাক নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়াইরগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচই-র বার্জে আটকে পড়া মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স আনুমান করা হচ্ছে ৩৫ থেকে ৪০ বছর হবে। উদ্ধারকালে তাঁর পরনে ছিল বুকের সামনে প্রিন্টেড ডিজাইন বা লোগোযুক্ত বাদামি রঙের হাফ-স্লিভ রাউন্ড-নেক টি-শার্ট এবং গাঢ় রঙের লং প্যান্ট।

পরে মৃতদেহটি সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য এসএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইনকোয়েস্টসহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *