১৪টি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : অসমে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র রবিবার রাতের জন্য রাজ্যের ১৪টি জেলায় জারি করেছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণ সালমারা, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ, কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁও, হোজাই, কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলার পাশাপাশি শোণিতপুর, বিশ্বনাথ, গোলাঘাট এবং লখিমপুর জেলাতেও এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে।

ইয়েলো অ্যালার্টের অর্থ, সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকতে হবে। যদিও এখনও পর্যন্ত বড় ধরনের বিপদের আশঙ্কা প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নতুন করে সতর্কবার্তা জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *