কানিশাইলের নবজাগরণ স্কুলে তিন টপার—রশিদা, হাফিজা ও নাসরিন

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতন প্রথম ব্যাচেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজিরবিহীন সাফল্য অর্জন করে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সদ্য প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বছরেই ৯৩ শতাংশ পাসের হার তুলে ধরে শিক্ষাঙ্গনে এক শক্তিশালী বার্তা দিয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৩ জন প্রথম বিভাগে, ১২ জন দ্বিতীয় বিভাগে এবং ১২ জন তৃতীয় বিভাগে পাশ করেছে। এছাড়াও ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে লেটার মার্কস অর্জন করে প্রতিষ্ঠানের সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।

এবারের ফলাফলে বিশেষভাবে নজর কেড়েছে তিন টপার—রশিদা বেগম (প্রথম), হাফিজা বেগম (দ্বিতীয়) এবং নাইমা নাসরিন (তৃতীয়)। তাদের এই কৃতিত্ব বিদ্যালয়ের নাম উজ্জ্বল করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিষয়ভিত্তিক ফলাফলেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য। মারজানা বেগম ঐচ্ছিক বাংলায় ১০০-র মধ্যে ৯৪ নম্বর পেয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। একই বিষয়ে রসিদা বেগম ৯২ এবং নাজিরা বেগম ৯১ নম্বর পেয়ে কৃতিত্বের ধারাকে আরও মজবুত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *