বিয়ের পিঁড়িতে আর বসা হল না আমিনার, শোকস্তব্ধ গোটা এলাকা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : আগামী ১৫ মে যাঁর বিয়ে হওয়ার কথা ছিল, সেই আমিনা আহমদের জীবনে নেমে এল মর্মান্তিক পরিণতি। মহানগরীতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার-পরিজন ও সমগ্র এলাকা।

জানা গেছে, বঙাইগাঁও জেলার নোয়াপাড়া এলাকায় সম্পন্ন হয় আমিনা আহমদের শেষকৃত্য। তিনি আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বি-টেকের ছাত্রী ছিলেন। যে সময়ে বিয়ের প্রস্তুতি চলার কথা ছিল, সেই সময়েই নেমে আসে শোকের ছায়া।

উল্লেখ্য, রবিবার ভোরে গুয়াহাটি গেট হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মঠঘরিয়া এলাকার গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রবল ধাক্কা খায় AS 01 GP 0561 নম্বরের একটি সুইফট গাড়ি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন যুবতীর করুণ মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ছিলেন আমিনা আহমদ। বাকি দুই জন হলেন গোয়ালপাড়ার পূজা সাহা এবং শিবসাগরের আকাঙ্ক্ষা শইকিয়া। তিনজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *