বিহু অনুষ্ঠানে হৃদয়বিদারক ঘটনা, ডাল ভেঙে পড়ে মৃত্যু যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বিহু উৎসব চলাকালীন এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। অনুষ্ঠানের সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু ঘটল যুবকের। ঘটনাটি ঘটেছে ছয়গাঁওয়ের পাছগুমী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিহু উপলক্ষে এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন আচমকাই নিকটবর্তী একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে। সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে থাকা ২০ বছর বয়সী যুবক ভাস্কর কলিতার ওপর সরাসরি ডালটি এসে পড়ে।

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে উপস্থিত কেউই কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাস্কর কলিতা। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। নিহত যুবকের বাড়ি জামবাড়ি এলাকায়। তার অকাল মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *