সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীকে স্মরণ শিলচর প্রেস ক্লাবের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : সাংবাদিক বিশ্বনাথ চক্রবর্তীকে স্মরণ করল শিলচর প্রেস ক্লাব। রবিবার শিলচর প্রেস ক্লাবে বিশ্বনাথ চক্রবর্তীর স্মরণে আয়োজিত এক শ্রদ্ধাঞ্জলি সভায় এই অনুভূতির প্রতিফলন ঘটে। সভায় উপস্থিত বিশিষ্টজনেরা তাঁর কর্মজীবন, ব্যক্তিত্ব এবং সমাজে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করেন। এ অঞ্চলে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে বিশিষ্ট অবদান রেখে গেছেন বিশ্বনাথ চক্রবর্তী। তাঁর নিষ্ঠা, পেশাগত দায়বদ্ধতা এবং সমাজের প্রতি অঙ্গীকার দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন বক্তারা।

কবি-সাংবাদিক অতীন দাশ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক ও সমাজকর্মী গৌতম রায়, সাংবাদিক ও সমাজকর্মী সমীরণ চৌধুরী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক পাপলু দাস এবং সমাজকর্মী অরূপ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বনাথ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভার শেষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *