দেয়াগুড়ির মাহির মেহতাব রহমানের কৃতিত্ব : মাধ্যমিকে ৯০.৫ শতাংশ নম্বর লাভ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মরিগাঁও জেলার দেয়াগুড়ি গ্রামে সুনাম অর্জন করেছেন মাহির মেহতাব রহমান। শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি মোট ৯০.৫ শতাংশ নম্বর লাভ করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। মাহির ৬০০ নম্বরের ভিতর সর্বমোট ৫৩৭ লাভ করেন। তিনি প্রতিটি বিষয়ে যথাক্রমে হিন্দি- ৮৩, ইংরেজি- ৯০, গণিত- ৯৭, বিজ্ঞান- ৮৯, সমাজ বিজ্ঞান- ৮৩, ঐচ্ছিক গণিত – ৯৫ নম্বর লাভ করার পাশাপাশি সব বিষয়ে লেটার নম্বরসহ ডিস্টিংশন পেতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, মাহির মেহতাব রহমান আজমল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ছিলেন। দেয়াগুড়ির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হিফজুর রহমান ও মহসিনা খাতুনের একমাত্র সন্তান মাহির। তার এই সাফল্য এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রশংসার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *