কড়া নিরাপত্তায় চলছে উত্তর করিমগঞ্জে পুনরায় ভোটগ্রহণ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শনিবার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ১২৩ নম্বর এলাকার অন্তর্গত ২৩৯ নম্বর ভোটকেন্দ্র বেবিল্যান্ড ইংলিশ হাইস্কুলে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সকাল থেকেই ভোটারদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন শান্তিপূর্ণ পরিবেশে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্র জুড়ে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যরা। প্রবেশপথে চলছে কঠোর নজরদারি, যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

জেলা প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। স্থানীয় বাসিন্দাদের মতে, পুনরায় ভোট গ্রহণের এই সিদ্ধান্ত তাদের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার একটি ইতিবাচক পদক্ষেপ।সব মিলিয়ে উত্তর করিমগঞ্জের এই ভোটকেন্দ্রে আজ গণতন্ত্রের এক উৎসবমুখর ও সুশৃঙ্খল চিত্র ফুটে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *