মাধ্যমিকে পাসের হারে শীর্ষে ডিমা হাসাও, সর্বনিম্ন কাছাড়

Spread the news

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : আজ ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর ৮৮.২৩ শতাংশ ফলাফল নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডিমা হাসাও জেলা। একইভাবে ৮৪.০৮ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে শিবসাগর জেলা এবং ৭৮.৪৬ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় জেলা। অন্যদিকে, মাত্র ৪৯.১৩ শতাংশ পাশের হার নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড় জেলা।

জেলা ভিত্তিক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল নিম্নরূপ—
বরপেটা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৮,০৩৯ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ ৫,০৭৫ জন, দ্বিতীয় বিভাগে ১০,১২২ জন এবং তৃতীয় বিভাগে ৩,২৫৬ জন। মোট উত্তীর্ণ ১৮,৪৫৩ জন, পাসের হার ৬৫.৮১ শতাংশ।

বঙাইগাঁও জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১০,১০৮ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,০৩২ জন, দ্বিতীয় বিভাগে ২,৫৯৮ জন এবং তৃতীয় বিভাগে ১,৩৮৬ জন। মোট উত্তীর্ণ ৫,০১৬ জন, পাসের হার ৪৯.৬২ শতাংশ।

বাকসা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৪,৮০৭ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩,৮২৫ জন, দ্বিতীয় বিভাগে ৬,১১৫ জন এবং তৃতীয় বিভাগে ১,৪৯৭ জন। মোট উত্তীর্ণ ১১,৪৩৭ জন, পাসের হার ৭৭.২৪ শতাংশ।

চিরাং জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৭,১২৪ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৯০৯ জন, দ্বিতীয় বিভাগে ২,৫৩২ জন এবং তৃতীয় বিভাগে ১,১৯৪ জন। মোট উত্তীর্ণ ৪,৬৩৫ জন, পাসের হার ৬৫.০৬ শতাংশ।

কাছাড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৫,৯৬১ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,৩৫০ জন, দ্বিতীয় বিভাগে ৬,৮১২ জন এবং তৃতীয় বিভাগে ১,৫৯৩ জন। মোট উত্তীর্ণ ১২,৭৫৫ জন, পাসের হার ৪৯.১৩ শতাংশ।

ধুবড়ি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৫,৮৫৫ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,৭৩৮ জন, দ্বিতীয় বিভাগে ৭,৮০০ জন এবং তৃতীয় বিভাগে ২,৩৯৫ জন। মোট উত্তীর্ণ ১২,৯৩৩ জন, পাসের হার ৫০.০২ শতাংশ।

দরং জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১২,৮৯৫ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,৭৪৭ জন, দ্বিতীয় বিভাগে ৪,৭৪৫ জন এবং তৃতীয় বিভাগে ১,১৩৪ জন। মোট উত্তীর্ণ ৮,৬২৬ জন, পাসের হার ৬৬.৮৯ শতাংশ।

ধেমাজি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,৬৩৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৬৮৫ জন, দ্বিতীয় বিভাগে ৪,৩৯২ জন এবং তৃতীয় বিভাগে ৩,১৭৫ জন। মোট উত্তীর্ণ ৯,২৫২ জন, পাসের হার ৬৭.৮৬ শতাংশ।

ডিব্রুগড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৪,৩৮০ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,৪৭০ জন, দ্বিতীয় বিভাগে ৫,২৮১ জন এবং তৃতীয় বিভাগে ১,৫৩২ জন। মোট উত্তীর্ণ ১১,২৮৩ জন, পাসের হার ৭৮.৪৬ শতাংশ।

গোয়ালপাড়া জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,৮২৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৯৪৭ জন, দ্বিতীয় বিভাগে ৫,১৬৫ জন এবং তৃতীয় বিভাগে ১,৪৬৪ জন। মোট উত্তীর্ণ ৮,৫৭৬ জন, পাসের হার ৬২.০৪ শতাংশ।

গোলাঘাট জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১২,৮৫৬ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩,৫১৪ জন, দ্বিতীয় বিভাগে ৫,৩০২ জন এবং তৃতীয় বিভাগে ১,২১০ জন। মোট উত্তীর্ণ ১০,০২৬ জন, পাসের হার ৭৭.৯৯ শতাংশ।

হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১০,১৯৪ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৭২২ জন, দ্বিতীয় বিভাগে ২,৯১৯ জন এবং তৃতীয় বিভাগে ৬৪১ জন। মোট উত্তীর্ণ ৫,২৮২ জন, পাসের হার ৫১.৮১ শতাংশ।

যোরহাট জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১০,৫৯৮ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩,১২০ জন, দ্বিতীয় বিভাগে ৩,৬৬৯ জন এবং তৃতীয় বিভাগে ১,১০৯ জন। মোট উত্তীর্ণ ৭,৮৯৮ জন, পাসের হার ৭৪.৫২ শতাংশ।

কামরূপ (গ্রামীণ) জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২১,৬০৮ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,৮২৯ জন, দ্বিতীয় বিভাগে ৮,৭২৯ জন এবং তৃতীয় বিভাগে ১,৯৬৬ জন। মোট উত্তীর্ণ ১৫,৫২৪ জন, পাসের হার ৭১.৮৪ শতাংশ।

কার্বি আংলং জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১১,১২৪ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৪২৪ জন, দ্বিতীয় বিভাগে ৪,০৮১ জন এবং তৃতীয় বিভাগে ১,৭৪৬ জন। মোট উত্তীর্ণ ৭,২৫১ জন, পাসের হার ৬৫.১৮ শতাংশ।

শ্রীভূমি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৭,৬৬৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,০০০ জন, দ্বিতীয় বিভাগে ৬,৪৮১ জন এবং তৃতীয় বিভাগে ১,৪২৩ জন। মোট উত্তীর্ণ ১১,৭০৪ জন, পাসের হার ৬৬.২৬ শতাংশ।

কোকরাঝাড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,৭৬৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৯৯৪ জন, দ্বিতীয় বিভাগে ৪,৯২৯ জন এবং তৃতীয় বিভাগে ২,০৯১ জন। মোট উত্তীর্ণ ৯,০১৪ জন, পাসের হার ৬৫.৪৯ শতাংশ।

লখিমপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৬,৮৮৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,২৯৮ জন, দ্বিতীয় বিভাগে ৭,০৯৭ জন এবং তৃতীয় বিভাগে ১,৬০২ জন। মোট উত্তীর্ণ ১২,৯৯৭ জন, পাসের হার ৭৬.৯৮ শতাংশ।

মরিগাঁও জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,১৯২ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৭৮৯ জন, দ্বিতীয় বিভাগে ৪,২১৪ জন এবং তৃতীয় বিভাগে ১,৬৪৫ জন। মোট উত্তীর্ণ ৭,৬৪৮ জন, পাসের হার ৫৭.৯২ শতাংশ।

নগাঁও জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩,০৮৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,৩৮৭ জন, দ্বিতীয় বিভাগে ৮,১২৬ জন এবং তৃতীয় বিভাগে ২,১৬১ জন। মোট উত্তীর্ণ ১৪,৬৭৪ জন, পাসের হার ৬৩.৫৭ শতাংশ।

নলবাড়ি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১১,২৩৩ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩,৪৭৬ জন, দ্বিতীয় বিভাগে ৪,৩৫২ জন এবং তৃতীয় বিভাগে ৭৭৪ জন। মোট উত্তীর্ণ ৮,৬০২ জন, পাসের হার ৭৬.৫৮ শতাংশ।

ডিমা হাসাও জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩,৩৫৬ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৫৫৩ জন, দ্বিতীয় বিভাগে ১,২৮৮ জন এবং তৃতীয় বিভাগে ১২০ জন। মোট উত্তীর্ণ ২,৯৬১ জন, পাসের হার ৮৮.২৩ শতাংশ।

শিবসাগর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৮,৭২৬ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩,০০৬ জন, দ্বিতীয় বিভাগে ৩,৫৩৯ জন এবং তৃতীয় বিভাগে ৭৯২ জন। মোট উত্তীর্ণ ৭,৩৩৭ জন, পাসের হার ৮৪.০৮ শতাংশ।

শোণিতপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,১৫৮ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,১৫১ জন, দ্বিতীয় বিভাগে ৩,৭৯২ জন এবং তৃতীয় বিভাগে ১,৪২৮ জন। মোট উত্তীর্ণ ৭,৩৭১ জন, পাসের হার ৫৬.০২ শতাংশ।

তিনসুকিয়া জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,১২০ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,১৯২ জন, দ্বিতীয় বিভাগে ৪,৫২৯ জন এবং তৃতীয় বিভাগে ২,১৬৬ জন। মোট উত্তীর্ণ ৮,৮৮৭ জন, পাসের হার ৬৭.৭৪ শতাংশ।

উদালগুড়ি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৯,৬২৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৮৯৩ জন, দ্বিতীয় বিভাগে ৪,০৯৯ জন এবং তৃতীয় বিভাগে ৯৬৩ জন। মোট উত্তীর্ণ ৬,৯৫৫ জন, পাসের হার ৭২.২৩ শতাংশ।

কামরূপ মহানগর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,২৮৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৪,২০৫ জন, দ্বিতীয় বিভাগে ৪,৮৫৪ জন এবং তৃতীয় বিভাগে ১,১৬৬ জন। মোট উত্তীর্ণ ১০,২২৫ জন, পাসের হার ৭৬.৯৪ শতাংশ।

বিশ্বনাথ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৯,৭৪২ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ১,৬১৭ জন, দ্বিতীয় বিভাগে ৩,১২৪ জন এবং তৃতীয় বিভাগে ১,২১৭ জন। মোট উত্তীর্ণ ৫,৯৫৮ জন, পাসের হার ৬১.১৬ শতাংশ।

চরাইদেউ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৪,৪৩৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৯৭৩ জন, দ্বিতীয় বিভাগে ১,৭২২ জন এবং তৃতীয় বিভাগে ৫১৩ জন। মোট উত্তীর্ণ ৩,২০৮ জন, পাসের হার ৭২.২৭ শতাংশ।

হোজাই জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১১,১৬৫ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,০৬২ জন, দ্বিতীয় বিভাগে ৩,২৪০ জন এবং তৃতীয় বিভাগে ১,৩৯২ জন। মোট উত্তীর্ণ ৬,৬৯৪ জন, পাসের হার ৫৯.৯৬ শতাংশ।

মাজুলি জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৩,১৫৫ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৫১৬ জন, দ্বিতীয় বিভাগে ৯৫৫ জন এবং তৃতীয় বিভাগে ৪০৫ জন। মোট উত্তীর্ণ ১,৮৭৬ জন, পাসের হার ৫৯.৪৬ শতাংশ।

দক্ষিণ শালমারা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫,২৩৭ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৮০৮ জন, দ্বিতীয় বিভাগে ২,১০৩ জন এবং তৃতীয় বিভাগে ১৯১ জন। মোট উত্তীর্ণ ৩,১০২ জন, পাসের হার ৫৯.২৩ শতাংশ।

পশ্চিম কার্বি আংলং জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫,৪১১ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ ৮৮২ জন, দ্বিতীয় বিভাগে ১,৬৬১ জন এবং তৃতীয় বিভাগে ৯৯৮ জন। মোট উত্তীর্ণ ৩,৫৪১ জন, পাসের হার ৬৫.৪৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *