সপরিবারে ভোটকেন্দ্রে বড়খলার বিজেপি প্রার্থী কিশোর নাথ, মতদান

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : মাছুঘাট দাসপাড়ার ১৪৮ নম্বর বুথ (কেন্দ্র নং ৬৪৩)-এর অন্তর্গত এল.পি. স্কুলে আজ গণতান্ত্রিক উৎসবের এক উজ্জ্বল চিত্র ধরা পড়ে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর নাথ পরিবারের সদস্যদের সঙ্গে বুথে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাঁর এই ভোটদান স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। ভোটদান শেষে কিশোর নাথ বলেন, “ভোট আমাদের মৌলিক অধিকার। গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের এই অধিকার প্রয়োগ করা উচিত।”

সকাল থেকেই বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসনের কড়া নজরদারিতে সম্পূর্ণ সুষ্ঠু ও নিয়ম মেনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *