বরাক তরঙ্গ, ৬ এপ্রিল: সোমবার অসমের হোজাই জেলায় এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। এদিন তাঁকে ফুলাম গামোচা, জাপি, ডিমাসা গামোচা, কার্বি ঐতিহ্যবাহী পোশাক এবং সাফুঁরা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সভায় প্রধানমন্ত্রী কার্বি ও ডিমাসা ভাষায় বক্তব্য শুরু করে উপস্থিত জনতার মন জয় করেন। বক্তব্যে তিনি বলেন, “অসমে এবার বিজেপির সর্ববৃহৎ জয় হবে। মানুষের মনেও আবার মোদি সরকারের প্রত্যাবর্তনের ইচ্ছা স্পষ্ট।” তিনি আরও বলেন, হোজাইকে পৃথক জেলা হিসেবে গড়ে তোলা হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে, যেখানে কংগ্রেসের শাসনামলে অঞ্চলটি নানা সমস্যায় জর্জরিত ছিল। রাস্তাঘাট, রেল এবং বিদ্যুতের মতো মৌলিক পরিকাঠামোর ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস আমলে অসম বিদ্যুতের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল ছিল, যার ফলে কৃষি ও শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সামগ্রিক চিত্র বদলে গেছে বলে দাবি করেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, “আজ অসম বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে এগিয়ে রয়েছে। প্রায় প্রতিটি পরিবারকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার লক্ষ্য পূরণের কাছাকাছি আমরা পৌঁছে গেছি।”
তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ফলে রাজ্যে শিল্পের প্রসার ঘটেছে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি রাজ্যের প্রতিটি পরিবারের উন্নয়নের কথা ভাবে, কিন্তু কংগ্রেস শুধু দুটি পরিবারের উন্নয়ন নিয়েই চিন্তিত—একটি অসমে এবং অন্যটি



