গোসাইপুরে সংখ্যালঘু এলাকায়  বিজেপিতে যোগদান

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের গোসাইপুর অঞ্চলের সংখ্যালঘু এলাকায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে গোঁসাইপুর প্রথম খণ্ডে এই যোগদানের ঢল রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।
বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা-র সমর্থনে এলাকায় প্রচারের তীব্রতা দিন দিন বাড়ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠছে।

শনিবার সন্ধ্যায় গোঁসাইপুর প্রথম খণ্ডের ৭ নম্বর ওয়ার্ডের ২৯ নম্বর বুথে হোসেন আহমদ লস্করের নেতৃত্বে সংখ্যালঘু মোর্চার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। এলাকায় বহু সংখ্যালঘু নারী-পুরুষ সভায় যোগ দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে হোসেন আহমদ লস্কর দাবি করেন, “কংগ্রেসের শাসনকালে সংখ্যালঘু সম্প্রদায় বঞ্চনার শিকার হয়েছে। বিজেপি সরকারের আমলে এই অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।” তিনি আগামী ৯ এপ্রিলের নির্বাচনে রাজদীপ গোয়ালাকে ব্যাপক ভোটে জয়ী করার আহ্বান জানান।
এই সভায় আরও উপস্থিত ছিলেন কাশিপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সভাপতি বাবলু কাহার, বুথ সভাপতি জাবেদ আহমেদ লস্কর, শহিদুল ইসলাম, শাহাবুদ্দিন বড়ভূইয়া, ওয়ারিশ আলি বড়ভূইয়া সহ একাধিক দলীয় নেতা ও কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *