যুদ্ধের মাঝপথেই সেনাপতি বিদায়! মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

Spread the news

৩ এপ্রিল : পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকা সংঘাত যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে বড়সড় রদবদল ঘটাল ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন সেনার ৪১তম চিফ অফ স্টাফ জেনারেল র‍্যান্ডি জর্জকে (General Randy George Fired) অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। হোয়াইট হাউসের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। যুদ্ধের ময়দানে যখন সেনাপতির রণকৌশল সবথেকে বেশি প্রয়োজন, তখন তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে স্তম্ভিত আন্তর্জাতিক মহল।

২০২৩ সালে চার বছরের মেয়াদে চিফ অফ স্টাফের দায়িত্ব পেয়েছিলেন র‍্যান্ডি জর্জ। নিয়ম অনুযায়ী তাঁর আরও এক বছরের বেশি সময় পদে থাকার কথা ছিল। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল জর্জ ‘অবিলম্বে অবসর নিচ্ছেন’ এবং তাঁর কয়েক দশকের দেশসেবার জন্য তারা কৃতজ্ঞ। তবে অভিজ্ঞ এই সমরনায়ককে কেন মেয়াদের আগে সরতে হলো, তা নিয়ে পেন্টাগন বা হোয়াইট হাউস— কেউই স্পষ্ট কোনও কারণ দর্শায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *