বরাক তরঙ্গ, ২ এপ্রিল : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে দলীয় সভা সাংসদ ও অসম প্রদেশ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্যের। বৃহস্পতিবার রংপুরের মধুরাপুল পয়েন্টে এক বিশাল দলীয় সভায় অংশ নেন তিনি। এই সভায় প্রায় ৫০ জনেরও বেশি মুসলিম সম্প্রদায়ের লোক বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে যোগ দেন।
তারপর তিনি বড়খলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে জারইলতলা বাজারে অনুষ্ঠিত এক জনসভায় বক্তব্য রাখেন সাংসদ। উভয় সভাতেই সাংসদ শুক্লবৈদ্য বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করেন।



