কাটিগড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে পরিমল শুক্লবৈদ্যের জোর প্রচার

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের সমর্থনে নির্বাচনী প্রচারে নতুন উদ্দীপনা সঞ্চার করলেন সাংসদ তথা অসম প্রদেশ বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য। সাম্প্রতিক দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে কমলাক্ষ দে পুরকায়স্থকেই মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার কাটিগড়া বিধানসভা কেন্দ্র ভিত্তিক পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থেকে পরিমল শুক্লবৈদ্য দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে জোরালো ভাষণ দেন। তাঁর বক্তব্যে কাটিগড়ায় বিজেপির সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি প্রার্থীর সমর্থনে জনসমর্থনের ঢেউ গড়ে তোলার আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বুথস্তরের সংগঠনকে আরও সক্রিয় করতে এ ধরনের সম্মেলনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কাটিগড়ায় প্রচার কার্যক্রম জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পরিমল শুক্লবৈদ্যের মতো শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে এবং সংগঠনের ভিত আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *