শ্রীভূমিতে ৫ এপ্রিল পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : শ্রীভূমি জেলার পুলিশ কর্মীদের ৫ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। শ্রীভূমির ব্যালট ও পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার জানিয়েছেন আগামী ৫ এপ্রিল, রবিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শ্রীভূমির পুলিশ রিজার্ভ ও এরালিগুল ১৫ তম এপি ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করে পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যাবস্থা করা হবে।

কর্তব্যরত সংশ্লিষ্ট পুলিশ কর্মী যারা ইতিমধ্যে পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন তাদেরকে ওই কেন্দ্রে ভোট দিতে পোস্টাল ব্যালট পেপার সেল থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *