৩০ মার্চ : ওড়িশার তিতলাগড়ে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন জনসমক্ষে কোমর থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালান। শুক্রবারের এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে ভিড়ের মধ্যে গুলি চালানোর কারণে ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুতর অসাবধানতার সামিল। ইতিমধ্যেই বিধায়ক নবীন জৈন এবং তাঁর নিরাপত্তারক্ষী প্রেমচাঁদ নাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।



