অরুণাচল প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৪

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : অরুণাচল প্রদেশের ওয়ালং এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক পুরুষ, দুই মহিলা শ্রমিক এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের (BRO) সঙ্গে ছিল এক শিশুও।

নিহতদের পরিচয় জানা গেছে বিজয় ওরাং, মীনা ওরাং এবং অনু ওরাং। তাঁরা GRIF কোম্পানির কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *