গুয়াহাটিতে ভাড়াঘরে রহস্যজনক অবস্থায় মনোবিজ্ঞানের ছাত্রীর দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : গুয়াহাটির একটি ভাড়াবাড়ি থেকে পুনরায় রহস্যজনক অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। জু-রোডের জুরণী পথের হাউস নম্বর ২৩ থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, টানা তিন দিন ধরে তরুণীর ঘরের দরজা বন্ধ ছিল। ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়ির মালিক গীতানগর থানার পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত তরুণী সরভোগ মেধার ফারহানা সুলতানা হিসেবে জানা গেছে। তিনি মনোবিজ্ঞানের একজন গবেষণারত ছাত্রী ছিলেন। জানা যায়, ২০২৩ সাল থেকে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে ওই ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। ভাড়ার নথিতে দুজনেই নিজেদের ঠিকানা সিপাঝার বলে উল্লেখ করেছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন ফারহানা। দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *