মনোনয়ন জমা দিলেন মিত্রজোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : সোনাই বিধানসভা কেন্দ্র থেকে মিত্রজোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন সোনাইতে দুর্ণীতি ও অপশাসনের বিরুদ্ধে জনগণের লড়াই।

করিম উদ্দিন বলেন, “জনগণের এই লড়াইয়ে জয় নিশ্চয়ই মিত্রজোটের হবে। আমরা সোনাইয়ের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে অবিচল থাকব।” তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে। মিত্রজোটের এই নির্বাচনে জয় হলে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *