সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু সোনাবাড়িঘাটের যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো সোনাবাড়িঘাট প্রথম খণ্ড কোণা গ্রামের যুবক শহিদ আহমদ লস্কর (টিপু)। পরিবার সূত্রে জানা গেছে, উমরা হজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে ২৪ চাকার একটি লরির সঙ্গে তাঁদের বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ভারতীয় সময় রবিবার সন্ধ্যায়। তাঁরা খবর পেয়েছেন রাত বারোটার পর। টিপুর কাকা রেহিম উদ্দিন জানান, টিপু তাঁর ম্যানেজার সহ পাঁচজন উমরাহ হজে গিয়েছিলেন। এরমধ্যে তিনজন বাংলাদেশের যুবক ছিলেন। তাঁরা ঈদ সৌদিতেও করেন। সেখানে একদিন থেকে রবিবার কর্মস্থল এলাকায় থাকা ভাড়া ঘরে ফিরছিলেন। সেসময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শহিদ সহ ম্যানেজারের।

তিনি জানান, তিন বছর আগে গাড়ির পেপারিঙের কাজে গিয়েছিল শহিদ। বছর ২৬ এর শহিদ প্রয়াত ইসলাম উদ্দিন লস্করের বড় ছেলে। তাঁর পরিবারে রয়েছেন মা, এক ভাই, এক বিবাহিত বোন, কাকা সহ অন্যান্যরা। তাঁর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *