শ্রীভূমিতে একটি মনোনয়ন জমা পড়ল

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিনে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা আসনের ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধান আসনে একজন নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা করলেন।

এদিকে, জেলার বাকী তিনটি বিধানসভা আসন ১২৩ উত্তর করিমগঞ্জ, ১২৫ পাথারকান্দি ও ১২৬ রামকৃষ্ণ নগর (তফসিলি জাতি) আসনে মনোনয়ন পত্র দাখিলের চতুর্থ দিন, ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কোন মনোনয়ন পত্র জমা পড়েনি। এতে এই চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী বা তাঁর প্রস্তাবক আগামী ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে ওই বিধানসভাগুলির রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।

এতে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ২ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার লালরোলু খীনগতের কাছে জমা দেওয়া যাবে। ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের দ্বিতলে ২০১ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার জয়ন্ত বরার কাছে জমা দেওয়া যাবে। ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ১৩ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার সপ্ততী এন্দোর কাছে জমা দেওয়া যাবে। এছাড়া ১২৬ নম্বর রামকৃষ্ণ নগর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জেলা আয়ুক্ত কার্যালয়ের নীচ তলায় ৪ নম্বর কক্ষে রিটার্নিং অফিসার নীলোৎপল পাঠকের কাছে জমা দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *