বরাক তরঙ্গ, ১৭ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) তাদের দ্বিতীয় পর্যায়ের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় দল সুপ্রিমো সহ ১২ প্রার্থী রয়েছেন। বিন্নাকান্দি আসন থেকে লড়বেন মওলানা বদরুদ্দিন আজমল।
এ ছাড়া গোলপাড়া পূর্ব আসনে হাফিজ বশির আহমেদ, ধুবড়িতে নজরুল হক, দলগাঁওয়ে মাজিবুর রহমান, চেঙ্গায় আশরাফুল হোসেন, সামাগুড়ি কেন্দ্রে আব্দুল আজিজ, করিমগঞ্জ দক্ষিণ: শিহাব উদ্দিন, চামারিয়ায় ইমদাদ হোসেন, গোলকগঞ্জে জামশের তালুকদার, বিজনিতে মুসুখা বাসুমাতারি, রহা (এসসি) কেন্দ্রে মুকুট দাস ও রামকৃষ্ণ নগর (এসসি) আসনে ড. অনুপ কুমার দাস তালুকদার।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে শক্তিশালী লড়াইয়ের লক্ষ্যেই এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।



