প্রয়াত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই :
জয়পুর রাজাবাজারের বিশিষ্ট নেতা ও দু’বারের নির্বাচিত প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ সিং ছেত্রী আর নেই। মঙ্গলবার ভোর প্রায় ৪-৩০ মিনিটে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর প্রয়াণে জয়পুর রাজাবাজারসহ সমগ্র কাছাড় জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে জনসেবার সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বজিৎ সিং ছেত্রী। রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা, মানবিকতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক ব্যবহারের জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে স্থানীয়দের অভিমত।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, মা, তিন ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীকে রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজনের পাশাপাশি শুভানুধ্যায়ীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বিশ্বজিৎ সিং ছেত্রীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সিংসহ বহু ব্যক্তি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *