বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সোনাবাড়িঘাট ওয়ার্ক ফর গুড এনজিও-র আয়োজিত ব্যাডমিন্টন ডাবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বদরপুরের জাকারিয়া-মুন্না জুটি। চারদিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে। তাঁরা
হারায় কাবুগঞ্জের দিপ্পু-অমরজিতের জুটিকে। উত্তেজনাকর ম্যাচে ২০-২১ পয়েন্টে জয় হাসিল করে বদরপুরের জুটি।

খেলা শেষে দু’টি দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কংগ্রেস নেতা আনসার হোসেন বড়লস্কর, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, এপি সদস্য আমির হোসেন লস্কর, সমাজকর্মী জাবেদ চৌধুরী, দুই গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী (রকি) ও আশরাফুল মজুমদার (স্বপন)। খেলা পরিচালনা করেন সেলিম উদ্দিন লস্কর। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় পুরস্কার পান জাকারিয়া।



