মান্দারদিসায় চলন্ত ট্রেনে পাথর ছোড়া, যুবক গ্রেফতার

Spread the news

পিএনসি, হাফলং।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : ডিমা হাসাও জেলার মান্দারদিসা এলাকায় চলন্ত যাত্রীবাহী ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রেল নিরাপত্তা বাহিনী (আরপিএফ)। ধৃতের নাম আমজাদ আলি (২৬)। তিনি মরিগাঁও জেলার ময়রাবাড়ি থানার দুরাবন্দী বিল গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ২৯ মার্চ মান্দারদিসা ও লামডিং রেল জংশনের মাঝামাঝি এলাকায় ১৩১৭৬ আপ শিলচর-শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেল আইনের ১৫৩ ধারায় একটি মামলা (নং ২৭/২০২৬) রুজু করা হয়। রবিবার মান্দারদিসা আরপিএফ আউটপোস্টের ভারপ্রাপ্ত এএসআই সিএস দাস অভিযুক্তকে গ্রেপ্তার করেন। আরপিএফ সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃতকে মামলার নথিসহ হাফলংয়ের বিশেষ রেল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *