শিলচর বাইপাসে গণধর্ষণের শিকার যুবতী

Spread the news

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : শিলচর বাইপাসে এবার গণধর্ষণের শিকার হলেন যুবতী। যুবতীর হবু স্বামীকে আটকে রেখে একে একে সাত দুষ্কৃতী চরিতার্থ করল পাশবিক বাসনা। বাইপাসে চেংকুড়ি রোড সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঘটে এই নারকীয় ঘটনা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং – মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফরকে ঘিরে তখন জেলায় পুলিশের সক্রিয়তা ছিল তুঙ্গে, এরই মাঝে ঘটে যায় এমন নারকীয় ঘটনা।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, তার বিয়ে সামনেই। হবু স্বামী শিলচরেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিনি হবু স্বামীর সঙ্গে গাড়িতে করে বাইপাসের দিকে ঘুরতে গিয়েছিলেন। বাইপাসে চেংকুড়ি রোডের কাছে গাড়ি থামিয়ে ভেতরে বসে তারা গল্পগুজব করছিলেন।

হঠাৎ করে সেখানে একটি থার গাড়িতে চড়ে হাজির হয় ৭ দুষ্কৃতী যুবক। দুষ্কৃতীরা তাদের গাড়ির কাছে নিজেদের গাড়ি থামিয়ে নেমে আসে। এরপর ছুরা দেখিয়ে কয়েকজন মিলে তার হবু স্বামীকে টেনে নিয়ে যায় কিছুটা দূরে। সেখানে হবু স্বামীকে আটকে রেখে দুষ্কৃতীরা একের পর এক তার উপর চরিতার্থ করে পাশবিক বাসনা। সেসময় আশপাশে ছিলেন না অন্য কেউ। আর ছুরা দেখিয়ে তাকেও চুপ থাকতে বাধ্য করে পর্যায়ক্রমে সাতজন তার উপর চরিতার্থ করে পাশবিক বাসনা।

জানা গেছে, ৭ নরপশুর মধ্যে একজনকে যুবতী চিনতে পেরেছেন। শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা ওই যুবক সহ তার সঙ্গীদের পুলিশ বর্তমানে খোঁজছে।

এদিকে, অপরাধীদের বাড়বাড়ন্তের দিকে লক্ষ্য রেখে বাইপাসে নিয়মিত পুলিশের টহলদারির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। ওইসব মহলের বক্তব্য, রাত বাড়ার সঙ্গে সঙ্গে গোটা বাইপাস চলে যায় অপরাধীদের দখলে। রামনগরের বিভিন্ন ঠেকে নেশা করে এসে অপরাধীরা চালিয়ে থাকে বিভিন্ন অপকর্ম। যার দরুন রাতে বাইপাস হয়ে যাতায়াতে বুক কাঁপে নিরীহ লোকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *