মাছিমপুরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির ইয়াসির

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২৪৫ নং মাছিমপুর বাগান এলপি স্কুলে, জেলা যুগ্ম সঞ্চালক দপ্তর কাছাড়–এর সহযোগিতায় বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই শিবিরে প্রায় ১২০ শিশুকে পরীক্ষা করা হয়। চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডাঃ বিলাল হোসেন, সিএমও পল্লবী বানিক ও স্নেহী কুর্মি (জিএনএম) এবং তাঁদের সহায়তায় ছিলেন তৈয়বুর রহমান, শীলা শর্মা, সাধনকান্তি দাস এবং ফার্মাসিস্ট হোসেন আহমেদ লস্কর। ইয়াসি-এর পক্ষে শিবিরের দায়িত্বে ছিলেন শিবু কুমার রী, তাঁর সঙ্গে ছিলেন গণেশ মণ্ডল, মনোজ কালোয়ার, রাজিব রবিদাস, রামকুমার গোয়ালা, নন্দু রবিদাস ও অন্যান্যরা। শিবিরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বিনামূল্যে রক্ত পরীক্ষাও করা হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় চিকিৎসক দল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত মণ্ডল ও এসএমডিসি সভাপতিকে বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী রামকুমার মাল্লাহ , আহাদ বড়ভূইয়া প্রমুখ। শিবিরটি ‘টিম সঞ্জীব রায়’স ওয়েল উইশার্স’, বড়খলার আয়োজকদের সহায়তায় পরিচালিত হয়। ইয়াসি ভবিষ্যতেও জেলার অন্যান্য প্রত্যন্ত এলাকায়ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *